ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নতুন বছরের প্রথম দিনে ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ ছাড়ার কথা বলল আইভরি কোস্ট। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এই দেশটি। কয়েক দশক ধরে সেখানে ফরাসি সেনার ঘাঁটি আছে। এখন সেই ঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলল দেশটি।

বছর শেষের ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা জানিয়েছেন, জানুয়ারি থেকেই ধীরে ধীরে ফ্রান্সকে সেনা সরিয়ে নিতে হবে।

তিনি বলেন, আমরা আইভরি কোস্টে ফরাসি বাহিনীর সমন্বিত এবং সংগঠিত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

আফ্রিকার একাধিক দেশে দীর্ঘদিন ধরে সেনা ঘাঁটি ছিল ফ্রান্সের। কিন্তু ক্রমশ প্রায় সমস্ত দেশই ফ্রান্সকে সেনাঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলেছে। এবার সেই দলে যোগ দিল আইভরি কোস্ট। এর আগে মালি, বুরকিনা ফাসো, নাইজার থেকে ফ্রান্সকে সেনাঘাঁটি সরাতে হয়েছে। এই প্রতিটি দেশেই এক সময় ফরাসি উপনিবেশ ছিল।

কিছুদিন আগে সেনেগাল এবং চাদ ফ্রান্সকে সেনা সরাতে বলেছে। প্রায় প্রতিটি দেশই চীন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। এবার আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকার জিবুতি এবং গ্যাবন এই দু’টি দেশে ফ্রান্সের সেনা ঘাঁটি থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট

আপডেট সময় ০৩:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫