ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

বিস্ফোরণটি বলিকেসির প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় ঘটে। স্থানীয় গভর্নরকে উদ্ধৃত করে সিএনএন তুর্ক জানায়, বিস্ফোরণের পেছনে কোনো ধরণের নাশকতার সন্দেহ নেই।

সিএনএন তুর্ক সম্প্রচারিত ছবিতে বিস্ফোরণের সময় কারখানার ভবন থেকে আগুনের গোলা এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। পরবর্তী ভিডিও ফুটেজে কারখানার বিধ্বস্ত ধাতব কাঠামো প্রদর্শিত হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বহু দমকল ইউনিট মোতায়েন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সরকারের যোগাযোগ বিভাগ।

ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

আপডেট সময় ০২:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪