ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উ. কোরিয়ার ৩০০০ সেনা হতাহত: জেলেনস্কি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

সোমবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন।

জেলেনস্কি বলেন, ‘প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী কুরস্কে উত্তর কোরিয়ার নিহত এবং আহত সেনা সংখ্যা ইতোমধ্যে তিন হাজার অতিক্রম করেছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও কর্মী এবং সরঞ্জাম পাঠাতে পারে। সেইসঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাকে প্রতিহত করার জন্য প্রায় কিছুই না করার জন্য বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রুশ সেনাবাহিনীতে উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়ায় আত্মঘাতী ড্রোনসহ আরও সেনা ও অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উ. কোরিয়ার ৩০০০ সেনা হতাহত: জেলেনস্কি

আপডেট সময় ১২:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪