ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

৯/১১-র ধাঁচে রাশিয়ার বহুতল ভবনে ইউক্রেনের আক্রমণ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

এবার রাশিয়ায় কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ ড্রোন হামলা চালালো ইউক্রেন। এই হামলার ধরন অনেকটা যুক্তরাষ্ট্রের ৯/১১-এর বিমান হামলার মতো। জানা গেছে, রুশ শহর কাজানের ৬টি বহুতল ভবনে একসঙ্গে আছড়ে পড়ে ইউক্রেনের ড্রোন। এই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর ডেইলি মেইলের।

ভিডিওতে দেখা যাচ্ছে, ৯/১১-র ধাঁচেই বহুতল ভবনে আছড়ে পড়ছে ড্রোন। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যাচ্ছে। তবে এই হামলায় হতাহতের তথ্য ও রুশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। শুরুতে ধারণা করা হয়েছিল, রাশিয়ার কাছে সহজেই হারবে ইউক্রেন। কিন্তু সময়ের ব্যবধানে সে সমীকরণ পাল্টে গেছে। এখন ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল কায়দা। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতলের পেটে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে। সেই হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আহত হন প্রায় ৬ হাজার।

সেই বীভৎস ইতিহাসই ফিরে এল রাশিয়ায়। কিন্তু ড্রোন আছড়ে পড়ার পর খালি করে দেওয়া হয় বাড়িগুলো। বন্ধ স্কুল-কলেজ, বিমানবন্দরও। মাটির নিচের সুড়ঙ্গে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সব মিলিয়ে তৈরি হয়েছে আতঙ্কের আবহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

৯/১১-র ধাঁচে রাশিয়ার বহুতল ভবনে ইউক্রেনের আক্রমণ

আপডেট সময় ০৫:৫৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪