ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তুরস্কের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির জনগণকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আজ সিরিয়ার জনগণের জন্য একটি নতুন আশা দেখা দিয়েছে। তবে তারা একা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন তাদের জন্য অত্যন্ত জরুরি।

হাকান ফিদান আরও বলেন, সিরিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি যেন আরও খারাপ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আইএস এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর মতো গোষ্ঠীগুলো যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, সিরিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তুরস্ক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি রাশিয়া এবং ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। ফিদান আরও জানান, তুরস্ক, রাশিয়া, ইরান এবং জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূতের মধ্যে শনিবার আলোচনা হয়েছে। আলোচনায় সৌদি আরব, কাতার, ইরাক, মিশর এবং জর্ডানও অংশ নিয়েছে।

হাকান ফিদানের মতে, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা দৃঢ় সংকল্প নিয়ে সিরিয়ার জনগণের পাশে দাঁড়াবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তুরস্কের

আপডেট সময় ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪