ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬, আহত ২৮

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আইভরি কোস্টে দুটি মিনিবাসের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৮ জন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির কেন্দ্র পশ্চিমে ব্রোকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা গেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেছেন, ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা যায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনা স্থলে মন্ত্রণালয়ের একটি দলকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

কিছু রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার কারণে এবং গাড়ি চালকরা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে ৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬, আহত ২৮

আপডেট সময় ০১:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪