ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তুরস্কে ভয়াবহ হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কোম্পানি তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে অবস্থিত তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে ওই হামলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আলি ইয়ারলিকায়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আঙ্কারা কাহরামানকাজান স্থাপনায় একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’

স্থানীয় মিডিয়ায় প্রচারিত দৃশ্যে আঙ্কারার প্রায় ৪০ কিলোমিটার উত্তরের শহর কাহরামানকাজানের সাইটে বিশাল কালো ধোঁয়া ও আগুন দেখা গেছে। মিডিয়াগুলো ঘটনাস্থলে একটি প্রচণ্ড বিস্ফোরণের খবর এবং সেখানে গুলি বিনিময়ের ফুটেজ দেখিয়েছে। তবে এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

টুসাস তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং বিমান চলাচলকারী কোম্পানি, যা দেশের প্রথম জাতীয় যুদ্ধ বিমান খান উৎপাদন করে থাকে। ইস্তাম্বুলে প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের জন্য বড় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার সময় এই বিস্ফোরণটি ঘটেছে। এ সপ্তাহে ইউক্রেনের শীর্ষ কূটনীতিক ওই মেলা পরিদর্শন করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে ভয়াবহ হামলা

আপডেট সময় ১১:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪