ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়ার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়াকে তার ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি তাদের নেতার জাতীয় লক্ষ্য হিসাবে দুই কোরিয়ার একীকরণ বাদ দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধন করেছে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, তাদের সামরিক বাহিনী গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথের কিছু অংশ বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দিয়েছে; সংবিধান মোতাবেক সংজ্ঞায়িত একটি শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ হিসেবে।

কেসিএনএ আরও বলেছে, ডিপিআরকে (ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়া) সংবিধান খুব স্পষ্টভাবে আরওকে (রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়া) দেশটিকে ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছে। তাই, এই পদক্ষেপ ছিল অবশ্যম্ভাবী ও সম্পূর্ণ বৈধ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার অংশ হিসেবে বর্তমানে সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

এদিকে, উত্তর কোরিয়ার সংবিধান পরিবর্তন ও শত্রু দেশ আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির ইউনিফিকেশন মিনিস্ট্রি বলেছে, শান্তিপূর্ণভাবে দুই কোরিয়ার একত্রীকরণের অঙ্গীকারে তারা অবিচল থাকবে।

চলতি বছর জানুয়ারিতে দক্ষিণের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে উত্তর কোরিয়ার সংবিধান সংশোধনের নির্দেশ দেন সর্বোচ্চ নেতা কিম জং উন। তার অভিযোগ ছিল, মার্কিন প্রশাসনের সঙ্গে আঁতাত করে কিমের কমিউনিস্ট শাসনের অবসান ও অঞ্চল দখলের ষড়যন্ত্র করছে সিউল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়ার

আপডেট সময় ১১:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪