ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার বিরুদ্ধে ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ জেলেনস্কির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে বহুল প্রত্যাশিত ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার পরিকল্পনা প্রকাশের সময় আগামী বছরের মধ্যে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য কিয়েভকে শক্তিশালী করতে জরুরি পদক্ষেপ নিতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদ আহরণে পশ্চিমাদের ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিজয়ী হলে ইউক্রেনীয় সেনারা ন্যাটোর নিরাপত্তা বাড়াতে এবং ইউরোপে মার্কিন বাহিনীর বিকল্প হিসেবে কাজ করতে পারে।

দেশের পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, “আমাদের অংশীদারদের সাথে মিলে আমাদের অবশ্যই পরিস্থিতি পরিবর্তন করতে হবে, যাতে যুদ্ধ শেষ হয়। পুতিন যাই চাক না কেন, আমাদের সবাইকে অবশ্যই পরিস্থিতি পরিবর্তন করতে হবে যাতে রাশিয়া শান্তি চুক্তিতে বাধ্য হয়।”

তার পরিকল্পনা রাশিয়ার হুমকি থেকে রক্ষা করতে এবং এর সামরিক শক্তি ধ্বংস করতে ইউক্রেনের অভ্যন্তরে একটি ‘বিস্তৃত অ-পারমাণবিক কৌশলগত প্রতিরোধ প্যাকেজ’ প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন জেলেনস্কি। তবে তিনি এর বিশদ বিবরণ দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার বিরুদ্ধে ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ জেলেনস্কির

আপডেট সময় ১১:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪