ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাবাসের বদলে এক বছর পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ

আকাশ জাতীয় ডেস্ক:  

নগরের বন্দর থানার এক কেজি গাঁজার মাদকের মামলায় অভিযোগ গঠনের দিন আদালতে দোষ স্বীকার করেছেন দুই আসামি। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় কারাদণ্ডের পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ও দুইটি এতিমখানায় দুইজনকে বাংলা অনুবাদসহ দুইটি কুরআন শরিফ দেওয়া আদেশ দিয়ে এক বছরের প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এ সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাধারণত এসব মামলায় আসামিকে এক বছরের সাজা দেওয়ার বিধান রয়েছে। তবে আসামিদের সংশোধনের সুবিধার্থে শর্তসাপেক্ষে প্রবেশন কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকার রায় দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি। আসামি দুইজন হলেন- মোহাম্মদ হোসেন (৪২) ও আব্দুর রহিম (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ মে বন্দর থানার পোর্ট কলোনি ১ নম্বর রোডের নতুন মার্কেট জামে মসজিদের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন ও আব্দুর রহিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে দুইজনের নামে মামলা করে। গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতে রাষ্ট্র পক্ষের কৌঁসুলি সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রায়হাদ চৌধুরী রনি বলেন, এক কেজি গাঁজার উদ্ধারের মামলায় দুই আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। অভিযোগ গঠনের সময় আদালতে আসামি দুইজন দোষ স্বীকার করে। দুই আসামিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের বদলে এক বছরের প্রবেশন দিয়েছেন আদালত। এ সময় দুই আসামিকে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ও দুইটি এতিমখানায় দুইজনকে বাংলা অনুবাদসহ দুইটি কুরআন শরিফ দেওয়া আদেশ দিয়েছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী সঞ্জয় দে বলেন, দুই আসামির বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিল না। আদালতে দোষ স্বীকার করায় অতীতে কোনো ধরনের মামলা না থাকায় সংশোধনের সুযোগ দিয়েছেন। আদালতের দেওয়া আদেশে আমরা সন্তুষ্ট।

আসামি মোহাম্মদ হোসেন বলেন, আদালতের আদেশে আমরা দুইজনই সন্তুষ্ট। আমরা আদেশ মেনে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। এতিমখানায় কুরআন শরিফ দিয়ে দেব। গ্রেফতার হয়ে কারাগারে থাকার সময় অনেক কষ্ট হয়েছিল। এখন সঠিক সময়ে নামাজ আদায় করব।

গত ১৪ জুন একই আদালত মানহানি মামলায় ফাহমিদা রহমান নামে এক কণ্ঠশিল্পীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের বদলে ছয় মাসের প্রবেশন দিয়েছিলেন। প্রবেশনের এ সময়ে আসামি নগরের খুলশী নজরুল অ্যাকাডেমিতে ছয় মাস গান শিখাবেন। সেই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনে আসামির (ফাহমিদা) গাওয়া দুইটি গানের সম্মানী (টাকা) নিয়ে সে টাকায় কবি নজরুলের লেখা বই অথবা তাঁকে নিয়ে লেখা বই জেলা শিল্পকলা একাডেমিতে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাবাসের বদলে এক বছর পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ

আপডেট সময় ১১:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২