ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগ নেতা রুহুল আমীনের ওপর হামলা, কুমিল্লার তিন উপজেলায় বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীনের ওপর একই দলের সাংগঠনিক সম্পাদক কর্তৃক হামলার প্রতিবাদ ও হামলাকারীকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার জেলার দেবিদ্বার, মুরাদনগর ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৃথক বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কর্তৃক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীনের ওপর ‘পরিকল্পিত’ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনার সঙ্গে জড়িত উপজেলা চেয়ারম্যানকে দল থেকে দ্রুত বহিষ্কারের দাবি জানান নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে ওই তিন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিন বিকালে জেলার দেবিদ্বারে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ সমাবেশে আবুল কালাম আজাদকে অবিলম্বে বহিষ্কারের দাবি করা হয়।

এদিকে রুহুল আমীনের ওপর হামলার ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন।

গত ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে ওই উপজেলার এমপির সঙ্গে উপজেলা চেয়ারম্যানের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান এমপির সঙ্গে বেয়াদবি করেছেন বলে তার পক্ষ নেয়নি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন। এতে সভা শেষে ক্ষুব্ধ হয়ে রুহুল আমীনের ওপর হামলা করেন একই দলের সাংগঠনিক সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এ হামলার ভিডিও ভাইরাল হলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এতে ওই উপজেলা চেয়ারম্যানকে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কারের জোরালো দাবি ওঠে। উত্তর জেলার প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা আবুল কালাম আজাদকে অবিলম্বে বহিষ্কারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নেতাকর্মীদের অভিযোগ- রুহুল আমীনের ওপর হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবুল কালাম আজাদ উল্টো নানা ধরনের ‘নাটক’ তৈরি করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগ নেতা রুহুল আমীনের ওপর হামলা, কুমিল্লার তিন উপজেলায় বিক্ষোভ

আপডেট সময় ১১:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২