ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাইক্রোসফট ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল

আকাশ আইসিটি ডেস্ক :

দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান ডিজিটাল রূপান্তরকে সহজতর করতে মাইক্রোসফট বাংলাদেশে ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু করেছে। এ প্ল্যাটফরমটি যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের একটি ক্লাউড ইকোসিস্টেমের মাধ্যমে সংযুক্ত করবে এবং প্রতিষ্ঠানগুলোকে সহজে ও দক্ষভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় এবং প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

এ নিয়ে সম্প্রতি একটি ভার্চ্যুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হয়; যেখানে অংশগ্রহণকারীরা মাইক্রোসফটের শীর্ষস্থানীয় ইন্টেলিজেন্ট প্রযুক্তির সহায়তায় কীভাবে স্বয়ংক্রিয় টাস্কগুলোর মাধ্যমে দক্ষতা বাড়াতে পারবেন এবং পরস্পরের সঙ্গে যুক্ত থেকে বিজনেস ডেটা এবং ব্যবসা সংক্রান্ত অ্যানালিটিকসগুলো একসঙ্গে ব্যবহার করতে পারবেন সেসব বিষয়ে জানতে পেরেছেন। ডায়নামিক বিজনেস সেন্ট্রাল ৩৬৫ এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে এবং তাদের আর্থিক, বিপণন, সেবা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং ক্রেতাদের মাঝে সংযোগ তৈরিতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি। ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫-এর বিস্তৃত বিজনেস অ্যাপ্লিকেশনের একটি অংশ, যা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অ্যান্ড-টু-অ্যান্ড সেবা প্রদান করে। এ প্ল্যাটফরমটি অন্যান্য মাইক্রোসফট ক্লাউড সেবার সঙ্গে সম্পৃক্ত, যার মধ্যে রয়েছে অফিস ৩৬৫। পাওয়ার অ্যাপস, মাইক্রোসফট ফ্লো ও পাওয়ার বিআইসহ নির্দিষ্ট খাতের প্রয়োজন অনুযায়ী এটা কাস্টোমাইজ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাইক্রোসফট ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল

আপডেট সময় ১০:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১