ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা

আকাশ আইসিটি ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গারা।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রোহিঙ্গা ফেসবুকের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো এবং ভুল তথ্য প্রচার রোধ না করার অভিযোগে ওই মামলা করেন। খবর বিবিসির।

তবে এ ঘটনায় ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী ১০ হাজারেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে।

ফেসবুক ২০১৮ সালে স্বীকার করেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্যের প্ররোচনা রোধে যথেষ্ট কাজ করেনি তারা।

রয়টার্স জানায়, ২০১৩ সালে মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধরা ফেসবুক পোস্টে রোহিঙ্গাদের উদ্দেশ্য করে লেখে— হিটলার যেভাবে ইহুদিদের নৃশংসভাবে হত্যা করেছিল, আমরাও তোমাদের সেভাবেই নিধন করব।

আরেক পোস্টের এক উগ্রবাদী লেখেন, গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দ্রুত তোমাদের আল্লাহর কাছে প্রেরণের ব্যবস্থা করছি। উল্লেখ্য, মিয়ানমারে ফেসবুকের দুই কোটি গ্রাহক আছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র আদালতে সোমবার রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা ওই মামলা করেন। এদিকে ব্রিটিশ আইনজীবী দলও মামলা শুরুর উদ্যোগের কথা জানিয়ে ফেসবুককে গণহত্যার তথ্য না মুছতে আইনি নোটিশ পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা

আপডেট সময় ১১:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১