ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভল্টে ফেসলক -: প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা হচ্ছে

বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কঠোর ও আধুনিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশ্নপত্র প্রণয়ন, ছাপা এবং সংরক্ষণ—পুরো প্রক্রিয়াতেই আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়।

অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও পিএসসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জানান, লাখ লাখ বেকার তরুণের স্বপ্ন রক্ষায় এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে বিসিএস পরীক্ষার প্রশ্ন বিজি প্রেস বা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপা হলেও বর্তমানে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রিত হচ্ছে। প্রশ্ন মুদ্রণের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রেসের ভেতরেই থাকেন এবং বাইরের যোগাযোগের জন্য তাদের কাছে কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস রাখা নিষিদ্ধ। কমিশন চেয়ারম্যান নিজেই এই কার্যক্রম তদারকি করেন। সংসদ সদস্য তার প্রশ্নে লক্ষ লক্ষ স্বপ্নবাজ তরুণের রক্ত-ঘামে অর্জিত স্বপ্ন রক্ষার্থে কমিশন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে চান।

পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত ভল্টরুমেও আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানো হয়েছে। এখন কেবল নির্ধারিত বিজ্ঞ সদস্য ও মনোনীত কর্মকর্তারা ফেস লকের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন এবং সাধারণের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন সুরক্ষিত রাখতে ভল্টরুমে সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য প্রহরায় থাকেন। পূর্বে প্রশ্নকর্তারা বাসায় প্রশ্ন তৈরি করে জমা দিতেন, তবে এখন পিএসসির গোপনীয় কক্ষে বসে প্রশ্ন তৈরি করে সিলগালা অবস্থায় ভল্টে রাখা হয়। পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াতে অন্য পর্যায়গুলোতেও পরিবর্তন এনেছে কমিশন। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘সার্কুলার পদ্ধতি’ চালু করায় পরীক্ষকরা খাতা বাসায় নিতে পারেন না; তাদের কমিশনে এসে টিমের মাধ্যমে খাতা মূল্যায়ন করতে হয়। প্রিলিমিনারি পরীক্ষার ফল ওএমআর মেশিনের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে এবং আবেদন থেকে চূড়ান্ত ফল পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অটোমেশন করা হয়েছে। এছাড়া ভাইভা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে কোন প্রার্থী কোন বোর্ডে অংশ নেবেন এবং কোন বিশেষজ্ঞ সেখানে দায়িত্ব পালন করবেন, তা লটারির মতো তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হচ্ছে। আগে থেকে এটি জানার সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে সংসদে জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভল্টে ফেসলক -: প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা হচ্ছে

ভল্টে ফেসলক -: প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা হচ্ছে

আপডেট সময় ০৭:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬