ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় সংসদ মসজিদে বিশেষ দোয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। গত রবিবার (০৮ নভেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবন মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যোগ দেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারীদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করা হয়েছে।

বিশেষ এই মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপগণ এবং সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের নানামুখী কার্যক্রমের সফলতা এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণে মহান আল্লাহর রহমত প্রার্থনা করেন উপস্থিত সকলে।

জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ আবু রায়হান উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মিলাদ মাহফিলে বিভিন্ন সংসদ সদস্যের পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় সংসদ মসজিদে বিশেষ দোয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় সংসদ মসজিদে বিশেষ দোয়া

আপডেট সময় ০৮:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬