ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমাণু ইস্যুতে ইরানের খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলল জার্মানি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু ইস্যুতে ইরানের দেয়া খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে জার্মান সরকার। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরানের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি সম্প্রতি ওই খসড়া প্রস্তাব উত্থাপন করার কথা ঘোষণা করেছিলেন।

এসব প্রস্তাবের ব্যাপারে এই প্রথম ইউরোপের কোনো দেশ প্রতিক্রিয়া জানাল। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া কিংবা ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ করতে না পারার বিষয়টি চেপে গিয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে দেশটির পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, জার্মানি এখনও কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান করতে চায় তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, আমরা ইরানের প্রস্তাবগুলো মনোযোগসহ পড়েছি ও পুরোপুরি বিশ্লেষণ করেছি। আমরা উপলব্ধি করেছি, এর আগের ছয় দফা আলোচনায় যতটুকু অগ্রগতি হয়েছিল তা থেকে ইরান পিছিয়ে গেছে।

জার্মানি এমন সময় এ অভিযোগ করল যখন ইরান গত কয়েকদিন ধরে বলে এসেছে, পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায়ই আলোচিত খসড়া প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়র মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার তেহরানে বলেছেন, তার দেশ ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যা কিছু আছে তার চেয়ে বেশি কিছু দিতে পারবে না এবং ওই সমঝোতায় যা আছে তার চেয়ে কম কিছু গ্রহণ করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরমাণু ইস্যুতে ইরানের খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলল জার্মানি

আপডেট সময় ০৬:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১