ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নেটঅ্যাপের বাংলাদেশে স্পেয়ার ডিপো

আকাশ আইসিটি ডেস্ক :

শীর্ষস্থানীয় গ্লোবাল ক্লাউড ডেটা-সেন্ট্রিক সফটওয়্যার কোম্পানি নেটঅ্যাপ আজ বাংলাদেশে তাদের স্পেয়ার বিক্রির ডিপো চালু করেছে। নেটঅ্যাপের এটি বাংলাদেশে প্রথম স্পেয়ার ডিপো ও সেবা কেন্দ্র, যার মাধ্যমে সহজেই জটিল সমস্যার ক্ষেত্রে ডাটা সেন্টারের স্পেয়ার পার্টস পাওয়া যাবে। দেশের গ্রাহকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং নতুন ক্লায়েন্টদের নেটঅ্যাপের সক্ষমতা সম্বন্ধে ধারণা দিতেই নেটঅ্যাপের এ পদক্ষেপ। নেটঅ্যাপ ভারত ও সার্কের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পুনিত গুপ্তা বলেন, ‘বাংলাদেশে নেটঅ্যাপের অন্যরকম একটা প্রবৃদ্ধি ঘটছে। নতুন স্পেয়ার ডিপো আস্থা ও উৎকর্ষতার সঙ্গে আমাদের গ্রাহকদের পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতির একটি অংশ।

বাংলাদেশ বিশ্বের দ্রুতবর্ধনশীল অর্থনীতির একটি দেশ, যা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। স্পেয়ার ডিপো শুধু আমাদের গ্রাহকদের সর্বোত্তম-শ্রেণির সেবাই প্রদান করবে না, বরং বাংলাদেশে আমাদের অংশীদার নেটওয়ার্ককে আরও বাড়াতে সাহায্য করবে।’ নেটঅ্যাপের পথচলা ৩০ বছর বেশি সময় ধরে, একটি ডেটা-সেন্ট্রিক প্রতিষ্ঠান হিসাবে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে তাদের ডেটার কাঠামো তৈরি করে দেয় এবং এ ডেটাগুলো এমন সব অ্যাপ্লিকেশনে কাজ করে, যা তাদের ব্যবসাকে বাড়িয়ে দেয়। নেটঅ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.netapp.com সাইটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রেসিডেন্টের

নেটঅ্যাপের বাংলাদেশে স্পেয়ার ডিপো

আপডেট সময় ০৯:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১