ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব হবে

আকাশ আইসিটি ডেস্ক :

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। আগামী বছর থেকে প্রাথমিক পর্যায়ে শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

ইতোমধ্যে ৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ২০২৫ সালে সারা বাংলাদেশে ৩৫ হাজার শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত করা হবে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে মেহেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন.এম জিয়াউল আলম, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ্-জামান, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী অনিরুদ্ধ, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। মেহেরপুর বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। এছাড়া সকাল ১০টার দিকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব হবে

আপডেট সময় ০৮:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১