ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার সময় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ জানান, শক্রবার বেলা ১১টার দিকে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকায় ভাড়া করে নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকায় পৌঁছালে চালককে কিল ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে। ঘটনাটি জানার পর র‌্যাব-৬ এর একটি দল ছিনতাই চক্রের চার সদস্য শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজীকে (২৫) গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিতে ইজিবাইকটি উদ্ধা করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলন: বিশ্বনেতাদের অংশগ্রহণে তুরস্কের মঞ্চে আজ বড় আলোচনা

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৭:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১