ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জবি কেন্দ্রে টিকা পেল ১৬৩০ শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত করতে ক্যাম্পাসে বসানো কেন্দ্রে পাঁচ দিনে মোট ১৬৩০ জনকে টিকা দেওয়া হয়েছে।

এ কেন্দ্রে প্রথম দিনে ১০৫ জন, দ্বিতীয় দিন ২৮০, তৃতীয় দিন ৩৫০ চতুর্থ দিন ৩৯৫ জন ও আজ পঞ্চম দিনে ৫০০ জন টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম।

তিনি বলেন, আমরা এ পাঁচ দিনে ১৬৩০ জনের করোনা টিকা নিশ্চিত করেছি। আজ অনেক ভিড় ছিল। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আগামী রোববারও টিকা কার্যক্রম অব্যাহত রাখবো।

তিনি আরও বলেন, যাদের অন্তত ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) আছে তারা রোববার কেন্দ্রে আসলে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া টিকার জন্য এনআইডি কার্ড দ্রুত প্রাপ্তিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ে একটি আবেদন কেন্দ্রও তৈরি করা হয়েছে। এখানে এসে শিক্ষার্থীরা এনআইডির জন্য আবেদন করছে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে এ টিকার কেন্দ্রের উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। যারা প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করেনি, তাদের রেজিস্ট্রেশন করে এখানে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া যাদের দ্বিতীয় ডোজ বাকি তাদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জবি কেন্দ্রে টিকা পেল ১৬৩০ শিক্ষার্থী

আপডেট সময় ০৬:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১