ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্লে-স্টোরে ‘হাউজ্যাট মুশি দ্য ডিপেন্ডেবল’

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশে প্রথমবারের মতো এসেছে ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট মুশি দ্য ডিপেন্ডেবল। ’ অ্যাপটি যৌথভাবে নির্মাণ করেছে কেপিসি এন্টারপ্রাইজ ও টারটেল সলিউশনস লিমিটেড।

মঙ্গলবার (১৯ অক্টোবর) গুগল প্লে-স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই গেম।

এর আগে গত ১ অক্টোবর অ্যাপটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, উইকেটকিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সে সময় প্রতিমন্ত্রী পলক বলেন, মুশফিকুর রহিম আমাদের দেশকে অনেক জয় এনে দিয়েছেন। আগামী দিনে তার নেতৃত্বে গেমিং জগতেও আমাদের সুদৃঢ় অবস্থান হবে, এই প্রত্যাশা করছি।

কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান বলেন, গেমটিতে ঘরে বসে মাঠের অনুভূতি পেতে যুক্ত করা হয়েছে হাই-ডেফিনেশন গ্রাফিক্স। গেমার এখন থেকে জেনারেল মোডে খেলতে পারবে। পরবর্তীকালে যুক্ত হবে ফ্রেন্ডলি ম্যাচ বা টুর্নামেন্ট। গেমাররা চাইলে সেটা সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবে। সময়ের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হবে বলে জানান তিনি।

গুগল প্লে-স্টোরে গেমটি উন্মুক্ত করা প্রসঙ্গে টারটেল সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান খান রিফাত সালাম বলেন, গেমটি খেলতে প্রয়োজন দুই জিবি র‍্যাম এবং অ্যাড্রয়েড ভার্সন ৭.০। খুব শীঘ্রই গেমটির আপডেটেড ভার্সন আসছে। সেখানে আরও অনেক আকর্ষণীয় ফিচার থাকবে। শুরুতে গেমারদের ফিডব্যাক নিয়ে আমরা অ্যাপ আপগ্রেডের কাজ করবো। আগামী বছরের শুরুতে আইওএস ভার্সন আনা হবে।

একইসঙ্গে একটি ঘোষণাও দিয়েছে গেমিং অ্যাপটি। প্রথম এক লাখ ডাউনলোডকারীদের মধ্যে লটারির মাধ্যমে ১০০ জন ব্যবহারকারীকে ‘হাউজ্যাট জার্সি’ উপহার দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্লে-স্টোরে ‘হাউজ্যাট মুশি দ্য ডিপেন্ডেবল’

আপডেট সময় ১০:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১