ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরাইলের বোমা হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলাইলের সেনাবাহিনী বলেছে, তাদের বিমান গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা থেকে জ্বলন্ত বেলুন নিক্ষেপের পর প্রতিবাদে রবিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। গত মে মাসে ইসরাইল ও হামাসের মধ্যে ব্যাপক সংঘাতের পর একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু তারপরও সেখানে সংঘাত থামেনি।

রবিবার ইসরাইলি সেনাবাহিনী বলেছে, রাতে ইসরাইল-গাজা সীমান্তে শত শত ফিলিস্তিনি জড় হয়েছিল। তারা ইসরাইলের দিকে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। যার কারণে সেনাবাহিনী ‘দাঙ্গা ছত্রভঙ্গকারী উপায়’ অবলম্বন করে জবাব দিয়েছে।

ফিলিস্তিনি গোষ্ঠী শনিবার ঘোষণা দিয়েছিল যে, তারা সীমান্তের নিকট বিক্ষোভ পুনরায় শুরু করেছে। তাদের আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে শাস্তির বিধিনিষেধ শিথিল করতে ইসরাইলকে চাপ দেয়া।

এদিন বিক্ষোভ শুরু হলে ইসরাইলি সেনাবাহিনী তাদের লক্ষ্য করে লাইভ রাউন্ড, টিয়ার গ্যাস ছুড়ে এবং গ্রেনেড নিক্ষেপ করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে, সংঘর্ষে ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন আহত হয় লাইভ রাউন্ডে।

এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ‘বিমান হামলা করা হয়েছে ইসরাইলি ভূখণ্ডে হামাসের জ্বলন্ত বেলুন নিক্ষেপ ও সহিংস দাঙ্গার প্রতিবাদে।’

নির্বাচনে জিতে ২০০৭ সালে গাজা শাসন শুরু করে হামাস। তখন থেকে ইসরাইল ও মিসর গাজা ভূখণ্ডের উপর অবরোধ আরোপ করে রেখেছে। তখন শেষে ইসরাইল ও হামাসের মধ্যে চারটি বড় মাপের সংঘাত হয়েছে। যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল গত মে মাসের সংঘর্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরাইলের বোমা হামলা

আপডেট সময় ০৬:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১