ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক:  

ফেসবুকে ভুয়া আইডি খুলে অনলাইনে মোটর সাইকেল বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর রাতে খুলনা জেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া এলাকার আসাদ মোল্লার ছেলে রকিবুল ইসলাম (২৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন সেন্টুর ছেলে সাথিল বিন আব্দুল্লাহ তুরিপ (২০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কলবাড়ি গ্রামের জামিল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার মীম (২২)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে ভুয়া আইডি খুলে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউজ থেকে প্রাপ্ত সম্পূর্ণ নতুন মোটর সাইকেল বিক্রির ভুয়া প্রচারণা দিয়ে আসছিলেন। অনলাইনে দেওয়া নম্বরে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন তারা। তাদের প্রতারণার ফাঁদে পড়েন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার সেনা সসদ্য আব্দুল জহির গাজী। তার নিকট থেকে মোটর সাইকেল বিক্রির নামে ৯১ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই সেনা সদস্যের আত্মীয় আব্দুস সালাম তরফদার বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৬। তারিখ ২৫.০৮.২১ ইং। মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত ও আটক করা হয়। আটককৃতদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ৩

আপডেট সময় ০৬:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১