ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় সঙ্গীতের অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপসে ভিডিও তৈরি ও প্রচারের দায়ে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতভর বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও মো. আরিফ আলী।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। এই পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিতে আসে।

তিনি বলেন, ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ওসি মো. সেলিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয। ওসি তখন এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিমকে দায়িত্ব দেয়। পরে সংশ্লিষ্টদেরকে শনাক্ত করে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে এই পাঁচ যুবককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সমূহের বিরুদ্ধে প্রচারণা ও প্রপাগাণ্ডা এবং এগুলোর প্রতি কোনো অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্ত আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’ রয়েছে। এছাড়া, কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে বিধান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

আপডেট সময় ০১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১