ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গুগলের সেবা বন্ধ হচ্ছে যেসব অ্যানড্রয়েড ফোনে

আকাশ আইসিটি ডেস্ক :

পুরনো অ্যানড্রয়েড ডিভাইসে এবার লগ ইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল গুগল। সম্প্রতি গ্রাহকদের ইমেলের মাধ্যমে টেক জায়েন্ট কোম্পানিটি জানিয়েছে অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে আর গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করা যাবে না। অ্যানড্রয়েড ফোনে গুগল সার্ভিস ব্যবহার করতে এবার থেকে ফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন ৩.০ বাধ্যতামূলক বলে জানিয়েছে মার্কিন কোম্পানিটি।

ই-মেলে গুগল জানিয়েছে, অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে আর গুগল অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যানড্রয়েড ভার্সান ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।

গুগল জানিয়েছে গ্রাহকের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোম্পানি। ২৭ সেপ্টেম্বরের পরে এই ডিভাইসগুলি থেকে লগ ইন করতে গেলেই ‘ইউজারনেম পাসওয়ার্ড এরর’ দেখাবে।

গুগল সাপোর্ট পেজে সাইন ইন এরর দেখালে কী কী করতে হবে তা জানানো হয়েছে:

ফ্যাকট্রি রিসেট করে সাইন ইন করার চেষ্টা করুন।

সেই ডিভাইসে অথবা অন্য কোন ডিভাইসে পাসওয়ার্ড বদল করলে সব ডিভাইস থেকে লগ আউট হয়ে গেলে এই এরর মেসেজ দেখাবে।

স্মার্টফোন থেকে অ্যাকাউন্ট ডিলিট করে ফের তা অ্যাড করুন।

ডিভাইসে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

যদিও এর পরেও ২.৩.৭ অথবা কম ভার্সানের অ্যানড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকছে। ডিভাইস সেটিংস থেকে অ্যাকাউন্ট সাইন ইন করা না গেলেও ব্রাউজার থেকে যে কোন গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে তা ব্যবহার করা যাবে। ওয়েব ব্রাউজার থেকে নির্বাচিত কিছু গুগল সার্ভিস ব্যবহার চালিয়ে যাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান

গুগলের সেবা বন্ধ হচ্ছে যেসব অ্যানড্রয়েড ফোনে

আপডেট সময় ১১:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১