ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিগগিরই ভারতের টিকা পাবে বাংলাদেশ: বিক্রম দোরাইস্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশে সরবরাহ করা হবে। এ বিষয়ে আলোচনা করতেই তিনি নিজ দেশে যাচ্ছেন।

রোববার সকাল ৮টায় আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগির কীভাবে দেওয়া যায় সেই চেষ্টাই চলছে।

এ সময় বিক্রম দোরাইস্বামী আরও বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। তবে প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করে চলতি বছরের ডিসেম্বরে এ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

সস্ত্রীক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সকাল ৮টা ৪৮ মিনিটে আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছায়। এ সময় চেকপোস্টে বিক্রম দোরাইস্বামীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিগগিরই ভারতের টিকা পাবে বাংলাদেশ: বিক্রম দোরাইস্বামী

আপডেট সময় ১১:৫৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১