ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস ও সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ড. মোমেনের

আকাশ জাতীয় ডেস্ক:

উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়য়েভের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। বৈঠকে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধিতে ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দেশটির রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (১৬ জুলাই) ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ড. মোমেন।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক ও আঞ্চলিক সাম্প্রতিক বিষয় ছাড়াও উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা এবং উভয় দেশের মধ্যে নতুন প্রকল্প চালুর বিষয়ে মতবিনিময় হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে ঐতিহ্যবাহী সম্পর্ক আরও গভীর করবে বলে জানানো হয়।

যুব সমাজের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রযাত্রার বিষয় উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে একটি আমন্ত্রণপত্র উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন ড. মোমেন। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আনন্দের সাথে আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের ইচ্ছাপ্রকাশ করেন।

ড. মোমেনের প্রস্তাবে ঢাকা-তাসখন্দ-ঢাকা সরাসরি বিমান চলাচলের বিষয়টি পরীক্ষা করা হবে বলে আশ্বস্থ করার পাশাপাশি সেখানে উপস্থিত উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় কূটনৈতিক মিশন খুলার প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করার নির্দেশনা দেন রাষ্ট্রপতি মিরজিয়য়েভ।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. মোমেন আঞ্চলিক যোগাযোগ জোরদার করার জন্য উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়য়েভের উদ্যোগের প্রশংসা করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন এবং বাংলাদেশের প্রশংসা ও অনুপ্রেরণা তাদের এগিয়ে যেতে সহায়তা করবে করবে বলে মন্তব্য করেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস ও সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ড. মোমেনের

আপডেট সময় ০৪:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১