ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে টিকার যৌথ উৎপাদনে সহায়তা দেবে চীন: ওয়াং আই

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে টিকার যৌথ উৎপাদনে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই।

বৃহস্পতিবার (১৫ জুলাই) উজবেকিস্তানের তাসখন্দে এক বৈঠকে টিকা সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ ও চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই।

বৈঠকে টিকা উপহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে বাংলাদেশে টিকা সরবরাহের জন্য চীনা পররাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দেন ড. মোমেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় বৈঠকের প্রয়োজনীয়তা একমত হন তারা।

বৈঠকে চীনের কম্যুনিস্ট পার্টির শততম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দেওয়ায় ওয়াং আই ধন্যবাদ জানান।

তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি সুযোগ ও চ্যালেঞ্জ’-শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১৪ জুলাই উজবেকিস্তান গিয়েছেন ড. মোমেন।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। চীন, ভারত ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।

তাসখন্দের সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে টিকার যৌথ উৎপাদনে সহায়তা দেবে চীন: ওয়াং আই

আপডেট সময় ১১:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১