ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সেই টিকটক হৃদয়ের সহযোগী হিরোসহ গ্রেফতার ৫

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতে নারী পাচারকাণ্ডের হোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে ‘টিকটক হৃদয় বাবু’র সহযোগী ও মগবাজারের শীর্ষ সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি টিম। তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এএসপি আ ন ম ইমরান খান আরও জানান, ২০১৬ সালের ১১ মে রাতে মগবাজার চেয়ারম্যান গলিতে আরিফ (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হিরো অনিকসহ চার-পাঁচজন আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

সেই টিকটক হৃদয়ের সহযোগী হিরোসহ গ্রেফতার ৫

আপডেট সময় ০৫:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১