ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাকিব আল হাসান এবার শেয়ার ব্যবসায়

আকাশ জাতীয় ডেস্ক: 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংসকে শেয়ার লেনদেনের ক্ষেত্রে ট্রেডিং রাইট এনটাইটলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা ব্রোকারেজ হাউসের সনদের অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। সাকিবের প্রতিষ্ঠানের পাশাপাশি আরও ২৯ প্রতিষ্ঠানকে সম্প্রতি শেয়ার লেনদেনের এই ব্রোকারির সনদ দেওয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি।

এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বা ট্রেক পেতে ৬৬টি প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে ৫১টি আবেদন চূড়ান্ত করে ডিএসই কর্তৃপক্ষ। এই ৫১টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিতে বিএসইসিতে আবেদন করা হয়।

ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ প্রতিষ্ঠানকে ট্রেক সনদ দেওয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি।

মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে কাজী সাদিয়া হাসানের।

ট্রেক হলো শেয়ারবাজারে লেনদেনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ারের লেনদেন করেন। এ হিসাবে ট্রেক অনেকটাই ব্রোকার হাউসের মতো। তবে ট্রেকের মালিকরা ব্রোকারেজ হাউসের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার পাবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ও ওমরাহকে ঘিরে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার

সাকিব আল হাসান এবার শেয়ার ব্যবসায়

আপডেট সময় ১১:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১