ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে ভেঙে পড়েন লেডি গাগা

আকাশ বিনোদন ডেস্ক :

লেডি গাগা একটি নতুন সাক্ষাৎকারে বলেছেন যে, একজন সংগীত প্রযোজক তাকে ধর্ষণ করেছিলেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে যান। অপরাহ উইনফ্রে এবং প্রিন্স হ্যারি’র নতুন অ্যাপল টিভি + শোতে এই সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ১৯ বছর বয়সে তার জীবনে ঘটে যায় সেই ঘটনা।

লেডি গাগা বলেন, ‌‘ তখন আমার বয়স ১৯ বছর। আমি তাদের সঙ্গে কাজ করছিলাম। একজন নির্মাতা আমাকে বললেন, তোমার কাপড় খুলে দাও। আমি না বলেছিলাম। আমি চলে গিয়েছিলাম। তারা আমাকে বলেছিল যে, তারা আমার সমস্ত সংগীত পুড়িয়ে ফেলবে এবং তারা থামেনি। তারা আমাকে জিজ্ঞাসা করা বন্ধ করেনি এবং আমি কেবল হিমশীতল হয়ে পড়েছিলাম।’

তিনি জানান এরপর, ওই সংগীত প্রযোজক তাকে একটি ঘরের কোণে নিয়ে ধর্ষণ করেন। সংগীতে তার প্রথম দিনগুলোতে ঘটে যাওয়া এই ঘটনার বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন গাগা।

৩৫ বছর বয়সী এই গায়িকা জানিয়েছেন, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সুস্থ হতে তার আড়াই বছর সময় লেগেছিল। তবে ধর্ষকের নাম বলেননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে ভেঙে পড়েন লেডি গাগা

আপডেট সময় ১০:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১