ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

১৬০ কোটি বছরের পুরনো জলাধারের সন্ধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

১৬০ কোটি বছরের পুরনো জলাধারের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী সৃষ্টির পরে প্রথমে এই পানি ছিল মাটির নিচে। এই জলাধারের খোঁজ পেয়েছেন টরন্টো ইউনিভার্সিটির আইসোটোপ জিওকেমিস্ট্রির ভূ-রসায়নবিদরা।

বহুদিন থেকেই বিশ্বের সব থেকে পুরনো পানির খোঁজ করছিলেন বিজ্ঞানীরা। কানাডার ওন্টারিওর উত্তর দিকে টিনিন্স নামক একটি জায়গার খাদানে এই জলাধারের জলের খোঁজ পেয়েছেন তাঁরা।

যে ল্যাবরেটরিতে এই পানির পরীক্ষা চলছে সেখানকার টেকনিশিয়ান বারবারা লোহার জানিয়েছেন, এই পানি থেকে জানা যেতে পারে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কেও। কিডস ক্রিকে মাইক্রোবিয়াল জীবের অস্তিত্ব থাকার প্রমাণ দেয় এই পানি।

এছাড়া এই পানির বিশ্লেষণ পৃথিবীর আদি ইতিহাস সম্পর্কেও ধারণা দিতে পারে। এই পানি পরীক্ষা করে জানা যেতে পারে, সৌরমণ্ডলের অন্য কোনও গ্রহে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কিনা! মাটির নিচের জীবন সম্পর্কেও একাধিক তথ্য উঠে আসতে পারে ভূ-রসায়নবিদের হাতে। কেমন স্বাদ এই পানির? বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পানি অত্যন্ত নোনতা স্বাদের। পানির নমুনা কানাডা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে রাখা রয়েছে। এই পানি নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

১৬০ কোটি বছরের পুরনো জলাধারের সন্ধান

আপডেট সময় ১০:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১