আকাশ জাতীয় ডেস্ক:
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন বিদিশা সিদ্দিক।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে বিদিশা লেখেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
অসুস্থ বোধ করায় গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসাপতালে (সিএমএইচ) ভর্তি করা হয় জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে।
তার সহাকারী একান্ত সচিব (এপিএস) মো. মামুন হাসান জানিয়েছেন, রওশন এরশাদ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি সার্বিকভাবে সুস্থ রয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ রওশনকে বিয়ে করেন ১৯৫৬ সালে। রওশনের সঙ্গে সংসার অব্যাহত রেখেই ২০০০ সালে বিদিশাকে বিয়ে করেন। এরশাদের একমাত্র ছেলে এরিক এখন আছেন বিদিশার সঙ্গে। ২০০৫ সালে এরশাদ-বিদিশার বিয়ে বিচ্ছেদ হয়। ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদ মারা যান।
আকাশ নিউজ ডেস্ক 



















