ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝর্ণা নিজ ইচ্ছায় এসে মামলা করেছেন: তদন্ত কর্মকর্তা

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা নিজে স্বেচ্ছায় থানায় এসে মামলা দায়ের করেছেন। তিনি আসার পর তার মামলা গ্রহণ করা হয়েছে।

এরপর মহিলা পুলিশের মাধ্যমে তাকে নিরাপত্তা দিয়ে শহরের সদর জেনারেল হাসপাতালে মামলায় প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য তার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। পরে সে নিজেই বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল।

এর আগে সকালে মামুনুলের বিরুদ্ধে প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন ঝর্ণা। এরপর পুলিশ পাহারায় দুপুরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে এসে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেন ঝর্ণা। পুলিশ তাকে আবার সোনারগাঁ থানা পর্যন্ত নিয়ে গেলে সেখান থেকে ঝর্ণা নিজেই বাড়ি ফিরে যান।

শফিকুল জানান, মামলা হওয়ার পর থেকেই পুলিশ কার্যক্রম শুরু করেছে। আমরা তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন হবে করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঝর্ণা নিজ ইচ্ছায় এসে মামলা করেছেন: তদন্ত কর্মকর্তা

আপডেট সময় ০৪:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১