ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মামুনুলকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে: জায়েদুল আলম

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেছেন তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। এ মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য জানান।

জায়েদুল আলম বলেন, সকালে সোনারগাঁ থানায় আমরা একটা অভিযোগ পাই। দুই সন্তানের জননী জান্নাত বরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে একটি অভিযোগ আনেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯/১ ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। মামলা হওয়ার পর পুলিশের পক্ষ থেকে সে মামলা যেন সঠিক ভাবে তদন্ত করা হয় আমরা সে চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা ভিকটিমের মেডিকেল টেস্ট করিয়েছি। আমরা মামলার অন্যান্য কার্যক্রমও শুরু করেছি। বিশেষ করে ঘটনাস্থল পরিদর্শন, এভিডেন্স কালেকশন আমরা শুরু করেছি এবং তা প্রক্রিয়াধীন আছে। আমরা মামলাটি সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিচালনার চেষ্টা করবো। যেন ভিকটিম সঠিক সুবিচার পান।

তিনি বলেন, মামলার কার্যক্রম পরিচালনার স্বার্থে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার তদন্তের স্বার্থে যা করণীয় তা করা হবে।

ঝর্ণার নিখোঁজ থাকার প্রসঙ্গে এসপি বলেন, তিনি অভিযোগে উল্লেখ করেছেন তাকে ঢাকায় আটকে রাখা হয়েছিল। তার পিতা পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করে। বর্তমানে তিনি তার পিতার সঙ্গেই আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মামুনুলকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে: জায়েদুল আলম

আপডেট সময় ০৩:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১