ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি চেয়েছিল হেফাজত: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বর তাণ্ডবের পুনরাবৃত্তি ঘটাতে দেশজুড়ে সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম ভূমি অফিসসহ থানা ও বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এমনকী তারা ওস্তাদ আলাউদ্দিন খান ইনস্টিটিউটেও ভাঙচুর চালায়। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে হেফাজত সহিংসতা চালিয়েছিল বলে আমাদের তদন্তে বেরিয়ে এসেছে। হেফাজতের নানা ধরনের গোপনীয় কর্মকাণ্ড আমাদের নিরাপত্তাবাহিনী খতিয়ে দেখছে।

‘হেফাজতকে যারা অর্থায়ন করেছে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থারা কাজ করছে। কিছু কিছু বিষয় বেরিয়ে আসছে, যা এখনই বলতে চাচ্ছি না। কার অ্যাকাউন্টে কোথা থেকে কত টাকা আসছে তদন্তে বের হয়ে আসবে।

মন্ত্রী আরো বলেন, হেফাজতে ইসলামের গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে তারা কোনো রাজনৈতিক ইস্যুতে অংশ নেবে না এবং তারা রাজনীতির ঊর্ধ্বে থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক বেড়াজালের মধ্যে আটকে বিভিন্ন অপকৌশলে চিহ্নিত জঙ্গি, চিহ্নিত সন্ত্রাসী এবং রাষ্ট্রের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়।

বাবুনগরীর মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাবুনগরীর বিরুদ্ধে ২০১৩ সালে মামলা ছিল। সে সময় আটকও হয়েছিলেন তিনি, তারপর জামিন নিয়েছিলেন। সেটা এখন কোন অবস্থায় আছে জেনে এরপর বলতে পারবো।

বাবুনগরীর বিরুদ্ধে যেগুলো মামলা হয়েছে সবগুলোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে অপরাধ করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় একই পরিবারের ৫ জনসহ নিহত অন্তত ৭

শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি চেয়েছিল হেফাজত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১