ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ মে পর্যন্ত আন্তর্জাতিক প্লেন চলাচল বন্ধ, চলবে বিশেষ ফ্লাইট

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের ফ্লাইটের সঙ্গে আজ রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল শুরু হবে। করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাতে এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মুহূর্তে সংক্রমণ ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই শ্রেয় মনে করেছি।’

তিনি আরও বলেন, ‘তাই শুধুমাত্র প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন) ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

৫ মে পর্যন্ত আন্তর্জাতিক প্লেন চলাচল বন্ধ, চলবে বিশেষ ফ্লাইট

আপডেট সময় ১১:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১