ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা শিশুর জীবন রঙিন করতে চাই: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শিশুর জীবন রঙিন করতে চাই। তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও মানসিক বিকাশে নানা আয়োজন করছি। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম করে দিচ্ছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, এবারের শিশু দিবসের মূল প্রতিপাদ্য— বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন। সব সময় যদি বলে পড় আর পড়, কারো ভালো লাগে? তোমাদের ভালো লাগবে? এজন্য শিশু বঙ্গবন্ধু খেলাধুলা করেছেন। এ দেশের প্রতিটি শিশুর খেলাধুলাসহ নানা আয়োজনে মানসিক বিকাশের ব্যবস্থা আমরা নিয়েছি।

এসময় শিশু বক্তারা বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনাকে মিস করছি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তোমরা ভালো আছো? তোমরা ঠিকমতো পড়াশোনা করো। আমি ও আমার ছোটবোন শেখ রেহানা টুঙ্গিপাড়াতেই থাকি। আজ আমি তোমাদের সঙ্গে নেই, কিন্তু আমার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায়।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফলিলাতুন্নেসা ইন্দিরা, সচিবসহ সরকারের পদস্থ কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে বিশেষ সাংস্কৃতিক উপস্থাপনা প্রদর্শন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমরা শিশুর জীবন রঙিন করতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১