ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ঢাকায় মুক্তি পাচ্ছে ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’

আকাশ বিনোদন ডেস্ক : 

বিশ্বব্যাপী করোনার আবহে শুক্রবার (০৫ মার্চ) মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড সিনেমা ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’। একই দিন সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেতে যাচ্ছে।

‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ সিনেমার ভিজুয়ালসমৃদ্ধ ট্রেলার মুগ্ধ করছে দর্শকদের। সিনেমার গল্পে দেখা যাবে, বহুকাল আগে কুমন্দ্রা নামের এক কাল্পনিক পৃথিবীতে মানুষ ও ড্রাগন মিলেমিশে বাস করত। একসময় অশুভ শক্তির হুমকিতে পড়ে সেই সভ্যতা। তখন মানুষকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছিল ড্রাগনেরা। এর ৫০০ বছর পর সেই একই শয়তান আবারো ফিরে আসে। এবার ভেঙে পড়া পৃথিবী ও বিচ্ছিন্ন মানুষদের এক করতে সর্বশেষ কিংবদন্তি ড্রাগনটিকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে রায়া নামের মেয়েটির ওপর। রায়া কি পারবে ড্রাগনটিকে খুঁজে বের করতে?

করোনার কারণে পিছিয়েছে মুক্তির তারিখ। তাই নির্ধারিত সময়ে মুক্তি দিতে না পারলেও সিনেমাটির সাফল্য নিয়ে বেশ আশাবাদী ডিজনি। অনেকদিন ধরেই দর্শকরা অপেক্ষা করছিল ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’র। দর্শকদের অপেক্ষার অবসানটা ভালোভাবে ঘটবে বলেই বিশ্বাস তাদের। কারণ এতে এমন কিছু রয়েছে যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। এ সিনেমাটি নির্মাণ করেছে ওয়াল্ট ডিজনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ঢাকায় মুক্তি পাচ্ছে ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’

আপডেট সময় ১০:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১