ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুরাগ-তাপসীদের বাড়িতে আয়কর বিভাগের হানা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের নির্মাতা অনুরাগ কশ্যপ, মধু মন্টেনা, বিকাশ বেহল ও অভিনেত্রী তাপসী পান্নুর বাড়ি ও অফিসে অনুসন্ধান চালিয়েছে আয়কর বিভাগ। ট্যাক্স ফাঁকির মামলায় অভিযুক্ত ফ্যান্টম ফিল্মসের সঙ্গে যুক্ত থাকায় তাদের আস্তানাতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।

ট্যাক্স ফাঁকির অভিযোগ উঠেছে ফ্যান্টম ফিল্মস ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি কোয়ান’র বিরুদ্ধে। কোয়ান’র মালিক প্রভাবশালী প্রযোজক মধু মন্টেনা। অন্যদিকে ফ্যান্টম ফিল্মসের প্রতিষ্ঠাতা অনুরাগ, বিকাশ, বিক্রমাদিত্য ও মধু মন্টেনা। ফ্যান্টম ও কোয়ানের সঙ্গে যোগসূত্র ধরে মুম্বাই ও পুনের ২২টি স্থানে অভিযান চালাচ্ছে ইনকাম ট্যাক্স বিভাগ। অনুসন্ধান শেষে অভিযুক্তদের নামে সমন জারি করতে পারে কর্তৃপক্ষ। খবর ইন্ডিয়ার টুডে’র।

২০১১ সালে বলিউডের চারজন প্রভাবশালী পরিচালক ও প্রযোজক প্রতিষ্ঠা করেন ফ্যান্টম ফিল্মস। এরা হলেন অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতোয়ানে, বিকাশ বেহল ও মধু মন্টেনা। চলচ্চিত্র নির্মাণ ও বিতরণের জন্য প্রসিদ্ধ এ প্রতিষ্ঠানকে বলা হতো ‘পরিচালকদের কোম্পানি’। ২০১৫ সালে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট আলোচিত এ কোম্পানিটির ৫০ শতাংশ শেয়ার কিনে নেয়। ২০১৮ সালের অক্টোবরে ফ্যান্টমের সহপ্রতিষ্ঠাতা বিকাশ বেহলের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর কোম্পানিটি বিলুপ্ত করা হয়।

স্বল্প সময়ের মধ্যেই সমালোচকদের কাছে প্রশংসিত বেশকিছু সিনেমা উপহার দিয়েছে ফ্যান্টম ফিল্মস। এর মধ্যে রয়েছে রণবীর সিং ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘লুটেরা’ (২০১৩), কঙ্গনা রনৌতের ‘কুইন’ (২০১৪), আনুশকা শর্মার ‘এনএইচ১০’ (২০১৫), ‘আগলি’ (২০১৩), ‘হানটার’ (২০১৫), ‘বোম্বে ভেলভেট’ (২০১৫) ও ‘মসান’ (২০১৫)।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অনুরাগ-তাপসীদের বাড়িতে আয়কর বিভাগের হানা

আপডেট সময় ১০:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১