ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখালো ছাত্র ফেডারেশন

আকাশ জাতীয় ডেস্ক:

মশাল মিছিলে পুলিশের হামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্র ফেডারেশন। সংগঠনটির নেতা-কর্মীরা বিক্ষোভ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল ঘোষণা করে এর প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ১২টার পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই মিছিল বের করা হয়।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড় হয়ে আবার টিএসসিতে এসে সমাবেশে মিলিত হয়।

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার চেয়ে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো টিএসসি থেকে মশাল মিছিল বের করলে পাবলিক লাইব্রেরির সামনে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে আগামী এক মাস সারা দেশে সব প্রগতিশীল সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবো আমরা।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মশিউর রহমান প্রমুখ।

সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ঘোষণা করে এর প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করা হয়।

এরপরই মামলার প্রতিবাদে টিএসসি থেকে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখালো ছাত্র ফেডারেশন

আপডেট সময় ০৪:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১