ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:   

কারাগারের ভেতরে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি-না তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব মৃত্যুর অ্যাগেনস্টে তদন্ত হয়। অস্বাভাবিক মৃত্যু বলুন বা স্বাভাবিক মৃত্যুই বলুন- নানা প্রশ্ন আসে। সেজন্যেই যেকোনো মৃত্যুর ঘটনায়, তা কারাগারেই হোক কিংবা দুর্ঘটনা হোক, আমরা ময়নাতদন্ত করে থাকি। ময়নাতদন্তের পর আমরা সঠিকভাবে বলতে পারব কেন এই মৃত্যু হয়েছে। আমাদের তদন্ত কমিটি যেটা বলবে সেই অনুযায়ী যা প্রয়োজন আমরা করব।’

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে করা মামলায় নয় মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন মুশতাক আহমেদ, কার্টুনিস্ট কিশোরসহ কয়েকজন। লেখক-ব্যবসায়ী মুশতাককে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালের আগস্ট মাস থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকাকালীন গতকাল রাতে মারা যান ৫৩ বছর বয়সী এই অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক।

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘মুশতাক আহমেদ আগেও দুই-একবার তার লেখনীতে আইনশৃঙ্খলা ভঙ্গ কিংবা অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন। সেজন্য অনেকেই মামলা করেছিলেন। সম্প্রতি ২০২০ সালে যে মামলাটি হয়েছিল সেই মামলায় তিনি কাশিমপুর জেলখানায় অন্তরীণ ছিলেন।’

মন্ত্রী বলেন, ‘আমরা আইজি প্রিজন থেকে সংবাদ পেয়েছি, তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করলে আমাদের কারাগারের হাসপাতালে সেবা পান। তারপর তার অবস্থা খারাপ হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।’

মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যমুনায় অভিযান: ৬০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১