ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা বিষয়ক দূত নিয়োগে যুক্তরাষ্ট্রকে পরামর্শ বাংলাদেশের

আকাশ জাতীয় ডেস্ক: 

রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের জন্য একজন রোহিঙ্গা বিষয়ক দূত নিয়োগে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সুপারিশ করেছেন, বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসনে সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত নিয়োগ করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে সোমবার যুক্তরাষ্ট্রে যান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে তার সরাসরি বৈঠক হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা ফোনালাপে সীমাবদ্ধ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রোহিঙ্গা সঙ্কটের সমাধানে নেতৃত্বের ভূমিকায় আসা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হওয়া। যাতে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর যথেষ্ট রাজনৈতিক চাপ প্রয়োগ করা সম্ভব হয়।

মিয়ানমারের উপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ এবং দেশটিকে দেওয়া জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেওয়ার কথাও বলেন মোমেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে রাজনৈতিক অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি উঠে আসে বলে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গা বিষয়ক দূত নিয়োগে যুক্তরাষ্ট্রকে পরামর্শ বাংলাদেশের

আপডেট সময় ১২:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১