ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা এডিবির

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা মহামারী মোকাবিলা এবং টিকা কার্যক্রম সফলভাবে শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

সাক্ষাৎকালে করোনা ভ্যাকসিন কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা করতে এডিবির প্রস্তাবের কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপোযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন মনমোহন প্রকাশ।

সাক্ষাৎকালে এডিবির দুটি বই—‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলোজি ওভার ফিফটি ইয়ার্স’ এবং ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনোমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা এডিবির

আপডেট সময় ০৭:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১