ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মঙ্গলগ্রহে অবতরণের বিরল ভিডিও প্রকাশ করল নাসা

আকাশ নিউজ ডেস্ক:  

মঙ্গলগ্রহে ‘পারসিভারেন্স’ রোভার অবতরণের প্রথম ভিডিও প্রকাশ করল নাসা।

সোমবার সম্প্রচার করা হয় ৩ মিনিটের বিরল এই ভিডিও।

এতে লালগ্রহের কক্ষপথে নভোযানটির প্রবেশ এবং মঙ্গলপৃষ্ঠে ঝামেলামুক্ত অবতরণের চূড়ান্ত মুহূর্ত ধারণ করা হয়েছে। নাসার দাবি, ছয় চাকার রোভারটিতে রয়েছে আধুনিক ২৫টি ক্যামেরা। সেখানেই ধরা পড়ে অসাধারণ মুহূর্ত।

দীর্ঘ ৭ মাসের যাত্রা শেষে বৃহস্পতিবার রাতে জেজিরো এলাকায় মঙ্গলপৃষ্ঠ ছুঁতে সক্ষম হয় রোভারটি। মঙ্গলে কোনোকালে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, তা জানতে নমুনা ও তথ্য সংগ্রহ করবে পারসিভারেন্স।

এ পর্যন্ত ৯টি মহাকাশযান সফলভাবে মঙ্গলে অবতরণ করেছে। সব কটিই যুক্তরাষ্ট্রের। পারসিভারেন্সকে ১০ বছর মঙ্গলপৃষ্ঠে রাখতে চান নাসার বিজ্ঞানীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

মঙ্গলগ্রহে অবতরণের বিরল ভিডিও প্রকাশ করল নাসা

আপডেট সময় ০১:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১