ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয় খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:   

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে দীর্ঘ এক বছর ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান শিগগির খুলে দেয়ার বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এ ব্যাপারে আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ৫-৬ দিনের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। সেখানেই শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এতদিন হয়ে গেছে। ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্যান্য দেশে স্কুল কলেজ খোলাই আছে ভার্চুয়ালি। সেই সব দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আপনারা বসে চিন্তাভাবনা করেন- যে আপনারা খুলে দিতে পারবেন কি না।’

কাঙ্ক্ষিত কোনো তারিখ আছে কি না জানতে চাইলে বলেন, ‘কোনো তারিখ দেয়া হয় নাই। তবে গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা খুব ফ্রিলি মুভ করছে। প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষক কর্মচারীদের ভ্যাকসিনটা কনফর্ম করতে হবে।’

হল খুলে দেয়ার বিষয়ে বলেন, ‘আলোচনা হয়েছে তবে নির্দিষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে না, বিশেষ করে যারা রেসিডেন্সিয়াল তাদের সেফটিটা সব থেকে বড় ঝুঁকির বিষয়। তাদের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করে স্কুল কলেজ খোলা যায় সেটা দেখার জন্য বলা হয়েছে।”

তিনি বলেন, ‘আমরা এই সপ্তাহে না হলে আগামী রবিবার বা সোমবারের মধ্যে বসে যাবো।।বসে একটা সিদ্ধান্ত হবে। বিশেষজ্ঞ এবং আইনশৃঙ্খলার লোকদের সাথে বসতে হবে। আমরা আশা করি ৫-৬ দিনের মধ্যে বসে একটা আলোচনা করবো। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি পরিবেশটা প্রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে হবে। আমরা ৫-৬ দিনের মধ্যে বসে যাবো।’

এদিকে আজ জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেছেন। প্রশাসনের আদেশ উপেক্ষা করে তারা হলে থাকার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয় খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ০২:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১