ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইতালিতে আগ্নেগিরির ভয়ংকর অগ্ন্যুৎপাত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইতালিতে মাউন্ট এটনা নামে সক্রিয় একটি আগ্নেগিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এ আগ্নেগিরি থেকে লাভা বের হতে থাকে। এটি ইতালির দক্ষিণের সিসিলি শহরের কাতানিয়ায় অবস্থিত। এর উচ্চতা ৩ হাজার ৩৫০ মিটার। পৃথিবীর কয়েকটি সক্রিয় আগ্নেগিরির এটি একটি।

অগ্ন্যুৎপাতের পর থেকে আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। এর পর নিরাপত্তার স্বার্থে নিকটস্থ বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। তবে কর্তৃপক্ষ কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানায়নি।

স্কাই নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর কাটানিয়ার বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। আকাশে এক কিলোমিটারের বেশি ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।

দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে কোনো ঝুঁকির সম্ভাবনা নেই।

ইতালির কেন্দ্রীয় জরুরি বিভাগ জানিয়েছে, লিংগুয়াগ্লোসা, ফোরনাজো ও মিলো শহর থেকে এটি দেখা যাচ্ছে।

ভয়াবহতা থাকলেও সৌন্দর্যও কম নয় এর। স্থানীয় নাগরিকদের কাছে এটি সৌন্দর্যের আধার।

কাতানিয়া শহর থেকে বহু দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই আগ্নেয়গিরি। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় এই আগ্নেয়গিরি দেখতে বহু পর্যটকের সমাগম ঘটে। গ্রীষ্মকালে পর্যটকদের কাছাকাছি যাতায়াত বন্ধ থাকলেও, শীতকালে খুলে দেয়া হয়।

ইতালিতে তিনটি প্রধান সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম। প্রায় ১০ হাজার ফুট উঁচু এই আগ্নেয়গিরি। এটি আফ্রিকা প্লেট ও ইউরোশিয়া প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ২০১৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

ইতালিতে আগ্নেগিরির ভয়ংকর অগ্ন্যুৎপাত

আপডেট সময় ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১