ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

সুশান্ত সিং রাজপুতের সহঅভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড পাড়ায় আবারও মৃত্যুর সংবাদ। মারা গেছেন সুশান্ত সিং রাজপুতের ‘এম এস ধোনি’ সিনেমার সহঅভিনেতা সন্দীপ নাহার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে মুম্বাইয়ের উত্তর গোরেগাঁও এলাকায় নিজের বাড়ি থেকে এই অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার রাতে খবর পেয়ে সন্দীপের বাসায় ছুটে যায় মুম্বাই পুলিশ। তখন তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে এই অভিনেতার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে মামলা দায়ের করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

এদিকে সোমবার মৃত্যুর আগে সন্দীপ নাহার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নিজের পেশাদার এবং ব্যক্তিগত সমস্যা সম্পর্কে কথা বলেন। যাতে তার বৈবাহিক জীবনের টানাপোড়নের কথা উঠে আসে। এছাড়া বাবা-মার স্বপ্ন পূরণে নিজেকে ব্যর্থ হিসেবে দাবি করেন তিনি। আর ভিডিওটাকে সন্দীপ ‘সুইসাইড নোট’ বলে উল্লেখ করেন। ভিডিওর শেষে তিনি তার কর্মের জন্য স্ত্রীকে দোষারোপ না করার জন্যও অনুরোধ জানান।

সন্দীপ নাহার প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এম এস ধোনি’ সিনেমায় অভিনয় করেছেন। দুর্ভাগ্যবশত এই অভিনেতাও আত্মহত্যা করেছেন। সন্দীপ অক্ষয় কুমারের সঙ্গে ‘কেশরি’ সিনেমাতেও অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

সুশান্ত সিং রাজপুতের সহঅভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১