ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার অনুরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের নিয়মিত করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ঢাকা সফরকালে তাকে এ অনুরোধ জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক যৌথ ইশতেহারে এ তথ্য জানানো হয়।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ৮-১১ ফেব্রুয়ারি ঢাকা সফর করেন। সফর শেষে যৌথ ইশতেহার উল্লেখ করা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ড. একে আব্দুল মোমেন অনিয়মিত কর্মীদের বৈধ করার লক্ষ্যে ২০১৯ সালে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে চালু হওয়া ‘নিয়মিতকরণ কর্মসূচি’র প্রশংসা করেন। ড. মোমেন মালদ্বীপ সরকারকে বাকি অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের শিগগিরই বৈধ করার অনুরোধ করেন।

বৈঠকে আগামী মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের ঢাকা সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ঢাকা সফরকালে ১০ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। ড. একে আব্দুল মোমেনের সঙ্গে ৯ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। একই দিনে দু’দেশের মধ্যে দু’টি সমঝোতা স্মারক সই হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চুক্তির বিষয়ে আলোচনা করেছেন। তারা অভিমত প্রকাশ করেছেন, এই চুক্তি হতে পারে। ঢাকা সফরকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার অনুরোধ

আপডেট সময় ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১