ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

‘এই দিনটার জন্য অপেক্ষায় ছিল হাজারও বাংলাদেশি’

আকাশ জাতীয় ডেস্ক:

‘বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের আজ যেন ঈদের দিন। ‘ভিসা নিষেধাজ্ঞা’ পরিস্থিতি জানার জন্য যখনই রাষ্ট্রদূতকে ই-মেইল করতাম, তখনই তিনি এর জবাব দিয়ে আশ্বস্ত করতেন। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও বলতেন। ধন্যবাদ প্রিয় অভিভাবক।’

আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন, দেশে ছুটিতে গিয়ে আটকেপড়া এক বাংলাদেশি। তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সর্বপ্রথম দক্ষিণ কোরিয়ার সরকার সিউলে বাংলাদেশ দূতাবাসকে জানায়। এরপর দূতাবাসের মাধ্যমে আমরা জানতে পারি। এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা হাজারও প্রবাসী বাংলাদেশি।’

বাংলাদেশের ওপর ‘ভিসা নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। শিক্ষার্থীসহ বাংলাদেশিরা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে (ইপিএস) ভিসার জন্য আবেদন জমা দিতে পারবে। তাই সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ও রাষ্ট্রদূত আবিদা ইসলামের প্রশংসায় পঞ্চমুখ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিরা।

নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ দক্ষিণ কোরিয়ার সরকার সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস গতকাল এক কূটনৈতিক চিঠির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করে।

ফলে ৮ ফেব্রুয়ারি হতে পুনরায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কোরিয়া গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকরা ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। এমনটি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও।

Tag :
আপলোডকারীর তথ্য

চাকরির বাজারে অনলাইন সার্টিফিকেটের গুরুত্ব ও কার্যকারিতা

‘এই দিনটার জন্য অপেক্ষায় ছিল হাজারও বাংলাদেশি’

আপডেট সময় ০৯:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১